,

তেল মালিশের কথা বলে গৃহবধূকে কবিরাজের ধর্ষণ !

news-image

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ বন্দরে তেল মালিশের কথা বলে কবিরাজ কর্তৃক গৃহবধূ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার কবিরাজ কামালকে (৫৮) আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী।

অভিযোগে বাদী জানায়, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার লম্পট ভন্ড কবিরাজ কামাল মিয়া আমার পূর্ব পরিচিত। এ সুবাদে সে মাঝে মধ্যে আমার বাসায় আসত। গত ২ বছর পূর্বে ধর্মীয় রীতিনীতি মেনে আমি বিয়ে করি। বিয়ের পর থেকে আমাদের সন্তান না হওয়ায় এ বিষয়ে আমি কামাল মিয়ার সাথে আলাপ আলোচনা করি। এক পর্যায়ে কামাল মিয়া জানায় আমি চিকিৎসা দিলে তোর সন্তান হবে। ওই সময় আমি তার স্ত্রীকে চিকিৎসা করাতে রাজি হই। এর ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় কবিরাজ কামাল মিয়া আমি বাসায় না থাকার সুযোগে সে আমার বাসায় আসে। পরে আমার স্ত্রীকে ঝার ফুক করে তাকে বিছানায় শুতে বলে। পরে তাকে তেল মালিশের কথা বলে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার এস আই মোদ্দাচ্ছের জানায়, আমরা অভিযোগটি তদন্ত করে দেখছি। ধর্ষককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের