রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যফেরত আরও ৭৬ প্রবাসী বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

news-image

অনলাইন ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত) যুক্তরাজ্যফেরত আরও ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ১ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৪টি ফ্লাইটে চার হাজার ১৭০ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত ৭৬ জন যাত্রীকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অবশিষ্ট চার হাজার ৯৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ডা. আবু সাইদ এসব তথ্য জানান।

করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরতসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের প্রথমে দুই সপ্তাহের ও পরবর্তীতে চারদিন এবং সর্বশেষ সাতদিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়।

শুরুর দিকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হলেও পরবর্তীতে যুক্তরাজ্যফেরত যাত্রীদের তাদের নিজস্ব খরচে সরকার নির্ধারিত ১৭টি হোটেলের যেকোনো একটিতে কোয়ারেন্টাইনে থাকার সুযোগ দেয়া হয়।

বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের সূত্র মতে, ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সর্বমোট ২২ হাজার ৯৭২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী