,

জার্মানিতে টিকা নিয়েও করোনায় আক্রান্ত একই নার্সিংহোমের ১৪ জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার পরও জার্মানির একটি নার্সিংহোমে ১৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। খবর ডয়চে ভেলের।

জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক-ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। দুই ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাদের দেওয়া হয় গত ২৫ জানুয়ারি। কিন্তু, তারপরও ওই নার্সিংহোমে গত সপ্তাহের শেষদিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। অথচ পরীক্ষার আগে তাদের কারো মধ্যে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। তাদের সংক্রমিত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সরকারের এক মুখপাত্র এসব তথ্য জানান।

এদিকে জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকি এড়াতে লকডাউন শিগগিরই তুলে না দিতে সরকারকে সতর্ক করেছেন বাভারিয়া অঙ্গরাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকতা মার্কাস স্যোয়ডার। মহামারী নিয়ন্ত্রণে করোনা বিধিনিষেধ নিয়ে আলাপকালে জার্মান সংবাদমাধ্যম এআরডিকে এই কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের