রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একের পর এক ওভারটেকের পরই উল্টে গেল বাস, (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। বেপরোয়াভাবে প্রতিটি গাড়িকে ওভারটেক করছিলেন চালক। প্রতিবারই আঁতকে উঠছিলেন যাত্রীরা। এভাবে কিছুক্ষণ চলার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাসটি। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এই দুর্ঘটনায় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনাকবলিত বাসটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি পেছনের অন্য আরেকটি বাস থেকে ধারণ করা হয়েছে। তবে কে তা ধারণ করেছেন তার পরিচয় ঘটনার একদিন পার হলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের বাসটি শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, খুব বেপরোয়া গতিতে চলার কারণে এমন দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

ভিডিও দেখতে এখনে ক্লিক করুন :  blob:https://www.facebook.com/e9c12bca-7b32-4dd2-9e29-20479c295b75

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী