কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার্জশিট

news-image

নিউজ ডেস্ক : ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হাজারীবাগ থানায় করা মামলায় চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত সূত্র জানায়, রবিবার পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, কাজলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাকে বিচারের আওতায় আনা উচিত।

বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী গত বছর হাজারীবাগ থানায় ১০ মার্চ কাজলের বিরুদ্ধে এ মামলা করেন। পরে, গত বছরের ১৪ মে কাজলকে মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং ২৮ জুন তাকে তিন দিনের রিমান্ডে দেওয়া হয়।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর তার বিরুদ্ধে ১০ মার্চ একই আইনে শেরেবাংলা নগর থানায় আরেকটি মামলা করলে, ২৩ জুন ওই মামলায়ও কাজলকে গ্রেপ্তার দেখানো হয়।

১১ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য সুমাইয়া চৌধুরী বন্যার কামরাঙ্গীর চর থানায় করা অপর একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে, শেরে বাংলা নগর ও কামরাঙ্গীর চর থানার মামলা দুটির তদন্তকারীরা এখনও কোনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি।

২০২০ সালের ৩ মে নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর বেনাপোল সীমান্তের কাছাকাছি বর্ডার গার্ড বাংলাদেশ কাজলকে খুঁজে পাওয়ার পর, অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাকে গ্রেপ্তার করে। তবে, যশোরের একটি আদালত তাকে ওই মামলায় জামিন দেয়।

সেদিন আদালতে পুলিশ জানায়, কাজলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আরও তিনটি মামলা আছে। তখন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কাজলকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর আদালত তাকে যশোর কারাগারে পাঠান এবং পরে তাকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়।

হাইকোর্ট পৃথকভাবে তিন মামলায় কাজলের জামিন মঞ্জুর করলে, গত বছর ২৫ ডিসেম্বর কাজলকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ