,

টিউলিপের জয়ের পক্ষে বাজি

279fdf615f5c1fd75b0e300a4c796e9f-Tulip-Siddiq-collected-1আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার দলের এমপি পদপ্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জয়ী হতে পারেন। দেশটির একটি শীর্ষস্থানীয় বাজি ধরার প্রতিষ্ঠান (বুকমেকার) এমন আভাস দিয়েছে।



আগামী ৭ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হবে। ওই নির্বাচনে জয়ের ব্যাপারে টিউলিপকে তাঁর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ব্যবধানে এগিয়ে রেখেছে বাজি ধরার প্রতিষ্ঠান ‘বেটফ্রেড’। গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে তারা।



এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছে বেটফ্রেড। সম্ভাব্য ফলাফল নিয়ে বাজি ধরে প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাজ্যের মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের ফলাফল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ব্যয় করেছেন বাজিকরেরা।



বেটফ্রেডের গ্রাহকেরা সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের আসনে। কিছু জরিপের ফলাফল আভাস দিয়েছে যে, ‘শেফিল্ড হ্যালাম’ আসনে এবার পরাজিত হতে পারেন ক্লেগ।



এবারের নির্বাচনে লন্ডনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের শীর্ষে রয়েছে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন। অস্কারবিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন এই আসনে ২৩ বছর ধরে লেবার পার্টির এমপি ছিলেন। গত নির্বাচনে তিনি মাত্র ৪২ ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছিলেন। আসনটিতে প্রধান তিনটি দলের মধ্যে লেবার পার্টি ৩২ দশমিক ৮ শতাংশ, কনজারভেটিভ পার্টি ৩২ দশমিক ৭ শতাংশ এবং লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ৩১ দশমিক ২ শতাংশ ভোট পায়। এ কারণে এই আসনটিকে বলা হচ্ছে ‘ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ আসন।

গ্লেন্ডা জ্যাকসন অবসর নেওয়ার ঘোষণা দিলে লেবার পার্টির স্থানীয় সদস্যদের ভোটে এ আসনে এমপি পদে লড়াইয়ের মনোনয়ন পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১০ সালে স্থানীয় ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন।

 

নানা কারণে এবার লন্ডনের সবচেয়ে আলোচিত আসন হয়ে উঠেছে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন। ২০১০ সালে অল্প ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হওয়া আসনটি ধরে রাখতে মরিয়া লেবার দল। অন্যদিকে কনজারভেটিভ পার্টি এবার ওই আসনটিকে ‘টার্গেট সিট’ বানিয়েছে। এসব কারণে আসনটির প্রতি গণমাধ্যমসহ রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি যেমন ভিন্ন, তেমনি প্রার্থীদের চ্যালেঞ্জটাও অন্য রকম। স্বাভাবিক কারণে বাজিকরদেরও দৃষ্টি এড়ায়নি এই আসন।

বেটফ্রেড জানায়, হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে বাজিকরদের ৯০ শতাংশই লেবার দলের পদপ্রার্থী টিউলিপের জয়ের পক্ষে বাজি ধরেছেন। এর মধ্যে দুটি বেট রয়েছে প্রতিটি এক হাজার পাউন্ড করে।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের ফলাফল নিয়ে বাজি ধরার ক্ষেত্রে বেটফ্রেডের অফারগুলো হলো-লেবার দলের প্রার্থী টিউলিপ ২ / ৭, কনজারভেটিভ দলের প্রার্থী সায়মন মার্কাস ৩ / ১, লিবারেল ডেমোক্র্যাটস দলের মাজিদ নাওয়াজ ১৪ / ১, গ্রিন পার্টির ড. রেবেকা জনসন ৫০ / ১ ও ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী ৬৬ /১।

বাজির এই অফার সম্পর্কে বেটফ্রেডের বো রোড শাখার ব্যবস্থাপক আশরাফ নোমান প্রথম আলোকে বলেন, বেটফ্রেড মনে করে আসনটিতে টিউলিপের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কারণে টিউলিপের পক্ষে কেউ সাত পাউন্ড বাজি ধরলে তাঁকে দুই পাউন্ড লাভ দেওয়া হবে। সায়মন মার্কাসের জেতার সম্ভাবনা তুলনামূলক অনেক কম। তাঁর পক্ষে এক পাউন্ড বাজি ধরলে তাঁকে তিন পাউন্ড লাভ দেওয়া হবে। অন্য প্রার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই ওই সব প্রার্থীদের পক্ষে এক পাউন্ড বাজি ধরার বিপরীতে ১৪ পাউন্ড, ৫০ পাউন্ড ও ৬৬ পাউন্ড পর্যন্ত লাভ দেওয়ার ঘোষণা দিয়েছে বেটফ্রেড।

যুক্তরাজ্যে বাজি ধরা বেশ জনপ্রিয়। দেশটিতে বেশ কিছু বাজি ধরার প্রতিষ্ঠান রয়েছে। এখানে খেলাধুলা, জয়-পরাজয়, জন্ম-মৃত্যু, রাজতন্ত্রের ভবিষ্যৎ কিংবা যুদ্ধবিগ্রহসহ যেকোনো বিষয়েই বাজি ধরার প্রচলন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ