ফেনীতে হত্যার দায়ে ৩ আসামির ফাঁসি

news-image

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর ফুলগাজী ‍উপজেলায় ২০১২ সালে অটোরিকশাচালক মুলকত আহমেদ কালা মিয়াকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এসময় প্রত্যেক আসামিকে ৪০ হাজার টাকা জরিমান করেন আদালত। এছাড়া এ মামলায় ১৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত বিচারক জেবুন নেসা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- আবদুর রহমান মানিক, মো. রাকিব ও বাবুল। আসামিদের সবার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমির নাম সুমন চন্দ্র রায়। তার বাড়িও একই এলাকায়।

জেলা আদালতে পিপি অ্যাড. হাফেজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ