শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা নিয়ন্ত্রণে বিশেষ অবস্থানে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশেষ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড মহামারিতে সারা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি। বাংলাদেশের অগ্রযাত্রা সমানতালে চলেছিল।

‘বর্তমানে কোভিড নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ একটা বিশেষ অবস্থানে চলে এসেছে। যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রথম অবস্থায় আমরা এ রোগ সম্পর্কে কিছুই জানতাম না। সবার ভেতরে কিন্তু একটা আতঙ্ক ছিল। আজকে কিন্তু সেই জায়গাটা নাই। আমাদের চিকিৎসকরা অকাতরে প্রাণ দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনীসহ ফ্রন্ট লাইনে যারা ছিলেন, সকলে সহযোগিতা করেছিলেন এজন্যই আমরা কোভিড নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি।

মন্ত্রী আরো বলেন, আমাদের হাসপাতালগুলো যেমন চালু রয়েছে, তেমনি ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির মাধ্যমে করোনা মোকাবেলা করতে চাচ্ছি আমরা। প্রধানমন্ত্রী সেজন্য কয়েক কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। আজ থেকে সারাদেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়ে গেছে।

বেলা ১টার দিকে তিনটি প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচির উদ্বাধন শেষ করেন আসাদুজ্জামান খান কামাল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. মো. এনামুর রহমানও সোহরাওয়ার্দী মেডিকেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বাধনের পরপরই এসব প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, কর্মকর্তা- কর্মচারীরা টিকা নিতে শুরু করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে টিকা নেননি।

এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরীফুল ইসলাম তপু জানান, মন্ত্রী নিয়মিত একটি ওষুধ নেন। এই ওষুধ চলমান থাকা অবস্থায় করোনার ভ্যাকসিন না নেয়ার ব্যাপারে ডাক্তারের পরামর্শ রয়েছে। তবে ওষুধ বন্ধ করার কয়েকদিন পরে উনি ভ্যাকসিন নেবেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ