,

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফের বাংলাদেশ প্রসঙ্গ

72509_marieআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গতকাল ফের উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মেরি হার্ফের কাছে বাংলাদেশ বিষয়ে কয়েকটি প্রশ্ন করা হয়। নিচে প্রেস ব্রিফিংয়ের বাংলাদেশ অংশটুকু তুলে ধরা হলো:

প্রশ্ন: বাংলাদেশ বিষয়ে আমার একটি প্রশ্ন আছে। আমি কি জিজ্ঞাসা করতে পারি?

মুখপাত্র: ঠিক আছে। জিজ্ঞাসা করুন। 

প্রশ্ন: আপনি কি বাংলাদেশে সহিংসতা সংক্রান্ত রিপোর্টগুলো দেখেছেন-

মুখপাত্র: আমি দেখেছি।

প্রশ্ন: –বিরোধী দলের নেত্রীর ওপর হামলা?

মুখপাত্র: আমার মনে হয়, দূতাবাসও (ঢাকাস্থ মার্কিন দূতাবাস) এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। তবে আমি আপনার জন্য তার মূল অংশটুকু তুলে ধরতে পারি: ঢাকার মিউনিসিপ্যাল নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানাই আমরা। এ বিষয়টি নিয়েই সুনির্দিষ্ট বিবৃতিটি প্রদান করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য সহিংসতার ব্যবহারকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। নির্বাচনসমূহ যাতে অবাধ, নিরপেক্ষ ও অহিংস হয়, তা নিশ্চিতে আমরা এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনেরও আহ্বান জানিয়েছি। আমরা নিরাপত্তা বাহিনীসমূহকে নির্বাচনী প্রচারণা চলাকালীন মত প্রকাশের স্বাধীনতা ও সম্পৃক্ততায় (নির্বাচনী সভা-সমাবেশ) বাধা সৃষ্টি না করতে, প্রার্থীদের রাজনৈতিক সহিংসতা থেকে সুরক্ষা দিতে এবং যারা আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছি।

প্রশ্ন: আপনি কি মনে করেন, বর্তমান সরকার সংবেদনহীন কিংবা সরকার বিরোধী দলীয় নেত্রীকে সুরক্ষা দিতে পারছে না? 

মুখপাত্র: আমি মনে করি এ ব্যাপারে আমাদের যা বলার আছে, তা আমি মাত্রই বলেছি। আপনার জন্য আমার কাছে এর চেয়ে বেশি কোন তথ্য নেই। 

প্রশ্ন: বাংলাদেশ বিষয়ে আমার আরেকটি প্রশ্ন ছিল।

মুখপাত্র: হ্যাঁ।

প্রশ্ন: সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, যিনি দীর্ঘ সময় ধরে নিখোঁজ রয়েছেন, তার ব্যাপারে আপনার কাছে নতুন কোন তথ্য আছে কি?

মুখপাত্র: আপনার জন্য আমার কাছে সংযোজন করার মতো আর কোন তথ্য নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ