শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দ্বিগুণ মৃত্যু, শনাক্ত কমল আরও

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৯২ জনের। আর সুস্থ হয়েছেন ৫৩১ জন।

গতকাল শনিবারের তুলনায় আজ মৃত্যু প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা ও হার। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। আর শনাক্তের সংখ্যা ছিল ৩০৫।

আজ রোববার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। গতকাল এ হার ছিল ২ দশমিক ৫১।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২০৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।

দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনায় আক্রান্তের হার ২৫ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন এটা কমের দিকে।

গত ২৪ ঘণ্টায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৪ জন। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি। সেই হিসাবে মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৩৫।
দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা