,

সস্ত্রীক করোনার টিকা নিলেন প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী। রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন তারা।

টিকা নিতে বিকাল ৩টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলমের কক্ষে প্রবেশ করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী। টিকাগ্রহণ শেষে ৩টা ৪০ মিনিটে বেরিয়ে আসেন তারা।

এর আগে আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিবন্ধন করা নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি এখানে টিকা নিচ্ছেন এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চারটি বুথে টিকা দেয়া হচ্ছে। দুই নম্বর বুথের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সেবিকা আসমা আক্তার বলেন, ‘আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেয়া শুরু হয়। এখানে মোট চারটি বুথে টিকা দেয়া হচ্ছে। আমি দুই নম্বর বুথে আছি। এই বুথে এখন পর্যন্ত ৫০ জনকে টিকা দিয়েছি। আমাদের বুথে ২০০ জনকে টিকা দেয়ার টার্গেট আছে। আমাদের মেডিকেলের চিকিৎসক, স্টাফদের যারা নিবন্ধন করেছেন তাদেরকেও টিকা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আজ বিকাল ৩টা পর্যন্ত আমরা টিকা দান চালিয়ে যাব। আগামীকাল সকাল ৮টা থেকে আবার টিকাদান শুরু করব, ৩টা পর্যন্ত দেব। এভাবে এ মাসে এখানে আমরা ১২ দিন টিকা দেব।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের