রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকথ্রু’র জন্য মরিয়া বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান না থাকলে মরা উইকেটে বাংলাদেশি বোলাররা কীভাবে খাবি খায় সেটি বোঝা যাচ্ছে চট্টগ্রাম টেস্টের শেষ দিন। ব্যতিক্রমী কিছু করতে না পারায় সফরকারীদের চাপেই ফেলতে পারছেন না মিরাজরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ২৩৯। তিনটি উইকেটই পড়েছিল চতুর্থ দিন শেষ বিকেলে। জয়ের জন্য তাদের করতে হবে আর ১৫৬ রান।

সাকিব ইনজুরিতে পড়ায় টানা দুদিন মাঠে নামতে পারেননি।তার বদলে দ্বাদশ খেলোয়াড় ফিল্ডিং করছেন।

বাংলাদেশ এদিন ক্যাচ ফেলেছে, রিভিউয়ের সুযোগ একাধিকবার নিতে ভুল করেছে। বিপরীতে কাইল মেয়ার্সের নান্দনিক ব্যাটিং আর এনক্রুমা বোনারের দৃঢ়তায় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

অভিষেক টেস্ট খেলতে নামা মেয়ার্স সেঞ্চুরি তুলে নিয়েছেন। অপরাজিত আছেন ১০৮ রানে। আরেক অভিষিক্ত আছেন ৬৮ রানে।

এই মাঠে চতুর্থ ইনিংসে ৩১৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। সেখানে বাংলাদেশ ৮ উইকেটে শুধু দ্বিতীয় ইনিংসে করে ২২৩ রান। সঙ্গে আগের ইনিংসে লিড ছিল ১৭১।

গতকাল শেষ বিকেলের তিনটি উইকেটই নেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে শতক হাঁকানোর পাশাপাশি বল হাতে চার উইকেট নেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ শনিবার লিড বড় করতে পারে মুমিনুল-লিটনের দারুণ এক জুটিতে। এদিন এই টেস্টের প্রথম শতরানের জুটি গড়েন তারা। তার আগে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকান অধিনায়ক মুমিনুল।

চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকে পৌঁছানো লিটন সাজঘরে ফেরেন ৬৯ রানে। ১১২ বলে পাঁচটি চারে এই রান করেন তিনি।

শতকের পর মেরে খেলতে থাকা মুমিনুল ১১৫ রানে থামেন। ১৮২ বলের ইনিংসে ১০টি চারের মার ছিল তার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী