শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুর্কি মুসলিম বাবা-মেয়েকে পেটাল জার্মান পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির এনেপেটাল শহরে ইয়াসমিন (১৭) নামের তুরস্কের এক কিশোরীকে পিটিয়ে মারত্মকভাবে আহত করেছে দেশটির পুলিশ। পরে খবর পেয়ে কিশোরীর বাবা সেমিল বাসনজেল উদ্ধার করতে গেলে পুলিশ তাকেও বেধড়ক পেটায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, একটি তুচ্ছ ঘটনার জের ধরে গত ৩ ফেব্রুয়ারি ইয়াসমিনের বন্ধুরা পুলিশে ফোন দিয়ে অভিযোগ করে। পুলিশ এসেই তুর্কি ওই কিশোরীকে ধরে মারধর শুরু করে। এ সময় নিজের অপরাধ জানতে চাইলে ক্ষেপে গিয়ে তিন পুলিশ সদস্য আরও বেপরোয়া হয়ে পেটাতে থাকেন ওই কিশোরীকে। পুলিশের বেধড়ক পিটুনিতে তার পাঁজরের একটি হাড় ভেঙে যায় এবং মুখ রক্তাক্ত হয়ে যায়। তার বাবা গিয়ে পুলিশের কাছে মারধরের কারণ জানতে চাইলে তার ওপরও চড়াও হয় তারা।

তুরস্ক থেকে ২০০১ সালে জার্মানিতে আসে তুর্কি ওই পরিবারটি। ইয়াসমিনের বাবা স্থানীয় একটি কারখানার শ্রমিক। বর্বরোচিত এ হামলার জন্য পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, ইসলামফোবিয়ার কারণে পুলিশ ওই মুসলিম কিশোরী এবং তার বাবার সঙ্গে এ আচরণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ