শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমণ্ডির রাপা প্লাজায় স্বর্ণের দোকানে লুট

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার ধানমণ্ডি ২৭ নম্বরের রাপা প্লাজায় একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে রাজলক্ষ্মী জুয়েলার্স নামের ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে।

রোববার রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছে।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, দোকান থেকে ৫০০ ভরি গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে এ লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ নিয়ে যায়।

অমিত আরও বলেন, সিসি টিভির ফুটেজে তিনজনকে দেখা গেছে। তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল।

এ ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

ধানমণ্ডি থানার এসআই রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গত রাতে দোকানের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ