,

করোনার আফ্রিকার ধরনের বিরুদ্ধে অক্সফোর্ডের টিকা কম কার্যকর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ধরনের মাধ্যমে হওয়া হালকা রোগের বিরুদ্ধে কেবল সীমিত মাত্রার সুরক্ষা দিতে পারবে অস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা।

ব্রিটিশ ঔষধ প্রস্তুতকারী কোম্পানির এক মুখপাত্র এমন তথ্য দিয়েছেন।

উইটওয়াটারস্যান্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে এই টিকার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আলজাজিরা, গার্ডিয়ান, ফিন্যানসিয়াল টাইমস তাদের খবরে বলছে, করোনাভাইরাসের বিভিন্ন ধরনের মধ্যে বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হলো কথিত ব্রিটিশ, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলীয় ধরন।

প্রাণঘাতী করোনার অন্যান্য ধরনের চেয়ে এগুলো বেশি সংক্রামক। ছোট আকারের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক উপাত্ত বলছে, দক্ষিণ আফ্রিকার বি.১.৩৫১ ধরনের কারণে প্রাথমিকভাবে হালকা রোগের বিরুদ্ধে অক্সফোর্ডের করোনার টিকা কার্যকারিতা সীমিত ছিল।

খবরে বলা হয়েছে, পরীক্ষায় অংশ নেয়া দুই হাজার অংশগ্রহণকারীদের মধ্যে কেউ-ই হাসপাতালে ভর্তি হননি কিংবা মারা যাননি। কিন্তু মারাত্মক রোগের বিরুদ্ধে এই টিকার প্রভাব যথাযথভাবে নিশ্চিত হওয়া সম্ভব হওয়া যায়নি।

অস্ট্রাজেনেকা বলছে, মারাত্মক রোগের বিরুদ্ধে এই টিকা কার্যকর হবে বলে তাদের বিশ্বাস। মারাত্মক রোগের বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে, এমন অন্যান্য করোনা টিকার মতোই আমাদের টিকার নিষ্ক্রীয়করণ অ্যান্টিবডির কার্যক্রম।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি