শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে উত্যক্ত, প্রতিবাদ করায় বন্ধুদের হাতে স্কুলছাত্র খুন

news-image

অনলাইন ডেস্ক : সাভারে প্রেমের দ্বন্দ্বে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ব্যাংক কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রোহানুর ইসলাম রোহান (১৮) সাভার পৌরসভার উলাইল এলাকার আবদুস সোবহানের ছেলে।

প্রেমিকাকে উত্যক্তের প্রতিবাদ করায় রোহানকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতদের স্বজনদের। পরিবারের সদস্যদের দাবি, রোহানের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটিকে উত্যক্ত করত রোহানেরই কয়েকজন বন্ধু। এর প্রতিবাদ করায় ব্যাংক কলোনীর টিকটক হৃদয় রোহানকে মারধরের হুমকি দেয়। শনিবার রোহানকে বাসা থেকে ডেকে নিয়ে হৃদয় তার দলবল নিয়ে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ জানায়, রোহানের সঙ্গে তার বন্ধু হৃদয় ও রাহিদ প্রেমঘটিত বিরোধে জড়িয়ে পড়ে। বিষয়টি বন্ধুদের সঙ্গে মিমাংসাও হয়ে যায়। তবে শনিবার রোহান ব্যাংক কলোনীর মুড়িমটকা চায়ের দোকানের সামনে গেলে তার বন্ধুরা অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে রাহিদ খান ও টিকটক হৃদয় রোহানের বুকে ছরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রোহানকে উদ্ধার করে এনাম মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে রোহান খুন হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ