,

বোনার-মায়ার্সের দুরন্ত ব্যাটিংয়ে ব্যাকফুটে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক মুমিনুল হকের দশম সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের পুনরায় আগ্রাসন এবং শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে ফেরার চেষ্টা- একবাক্যে এই ছিল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সারসংক্ষেপ। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের লাগবে ২৮৫ রান।

এমন সমীকরণ মাথায় নিয়ে আজ রবিবার শুরু হয়েছে চট্টগ্রাম টেস্টের ৫ম ও শেষ দিনের খেলা। এদিন, ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে ক্যারিবিয়ানরা। গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারী ৩৭ রানে অপরাজিত থাকা মায়ার্স করেছেন হাফ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে অভিষেকের ম্যাচে তিনি ৮৯ বলে ফিফটির দেখা পান। বোনারও খেলছেন দুর্দান্ত।

কাইল মায়ার্স-এনক্রুমা বোনারের ব্যাটে ভর করে ৫ম দিনের প্রথম সেশন দারুণ কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই দুই ব্যাটসম্যানের প্রতিরোধে ব্যাকফুটে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দু’জনে চতুর্থ উইকেটের জুটি থেকে তুলেছেন ১৩৮ রান। লাঞ্চের আগেই মায়ার্স নিজের অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন, এখন সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে আছেন। এনক্রুমা বোনার খেলছেন ৪৩ রান নিয়ে। মায়ার্স হাফ-সেঞ্চুরির আগে জীবন পেয়েছিলেন শান্ত ক্যাচ মিস করায়। সেই ভুলের খেসারত দিচ্ছে বাংলাদেশ। এখনো ১৯৮ রান পিছিয়ে আছে উইন্ডিজ। বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, হাতে আছে আর দুই সেশন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা