,

চট্টগ্রামে সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটারকে স্মরণ

news-image

স্পোর্টস ডেস্ক : উইন্ডিজের হয়ে দুটি টেস্ট খেলা এজরা মোসলিকে স্মরণ করেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এই ক্রিকেটারের স্মরণে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর আগে দুই দল এক মিনিট নীরবতা পালন করে।

বার্বাডোজে নিজ বাড়ির পাশেই সাইকেল চালাচ্ছিলেন মোসলি। ৬৩ বছর বয়সী এই ক্রিকেটারের সাইকেলকে ধাক্কায় দেয় একটি গাড়ি। তাতেই মৃত্যু হয় তার। রোববার সকালে মোসলির মৃত্যু সংবাদ পায় উইন্ডিজ দল।

ক্রিকেট উইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডাম বলেন, ‘বার্বাডোজ থেকে খুবই মর্মান্তিক খবর পেয়েছি। এজরা মোসলি নিহত হয়েছেন। পুরো ক্রিকেট উইন্ডিজ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

৮০-৯০ দশকে ক্যারিবিয়ান ক্রিকেটে প্রথম শ্রেণীতে বেশ প্রভাব বিস্তার করেন এজরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেবল দুই টেস্ট আর ইংলিশ কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে উল্লেখযোগ্য অবদান আছে তার। দুই মৌসুমে ক্লাবটির হয়ে ৫০টি করে উইকেট নেন তিনি। পরে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট অফ স্পেনে অভিষেক হয় মোসলির। সে সিরিজে ব্রিজটাউনে খেলেছেন জীবনের শেষ টেস্ট। অভিষেক টেস্টে বাউন্সারে ইংল্যান্ডের গ্রাহাম গুচের হাত ভেঙ্গে দিয়েছিলেন তিনি।

সে সময় ক্যারিবিয়ান পেস বোলিং লাইনআপে তার সঙ্গে ছিলেন ইয়ান বিশপ, কার্টলি অ্যাম্রোস, কোর্টনি ওয়ালশও। এমন তারকাদের ভিড় থাকার কারণেই লম্বা হয়নি তার ক্যারিয়ার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি