,

মিসরে চার বছর পর কারামুক্ত আলজাজিরার সাংবাদিক

news-image

অনলাইন ডেস্ক : চার বছরেরও বেশি সময় কারাভোগের পর মিসরে ছাড়া পেয়েছেন আলজাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইন। আনুষ্ঠানিক অভিযোগ এবং বিচার ছাড়াই তাকে এতদিন আটকে রাখা হয়ছিল।

মিসরীয় নাগরিক মাহমুদকে ২০১৬ সালের ডিসেম্বর থেকে আটকে রাখা হয়।

শনিবার তিনি কারামুক্ত হন বলে জানায় আলজাজিরা। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।

মাহমুদের কারামুক্তি স্বাগত জানিয়েছেন আলজাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হোসাইনের মুক্তি সত্যের মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহব্যাঞ্জক মাইলফলক।’

নয় সন্তানের জনক মাহমুদ বিভিন্ন আরবি চ্যানেলে কয়েক দশক কাজ করেছেন। প্রথমে তিনি আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। পরে তিনি চ্যানেলটির সঙ্গে ২০১০ সালে প্রথমে কায়রো এবং পরে দোহায় ফুলটাইম কাজ শুরু করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে ৫৪ বছর বয়সী এই সাংবাদিককে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর আটক করা হয়। ছেড়ে দেওয়ার আগে আইনজীবীর অনুপস্থিতিতে তাকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন ফের আটক করা হয়।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘ভুয়া খবর ছড়ানো এবং দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশি কর্তৃপক্ষ থেকে অর্থ নেওয়ার’ প্রকাশ্যে অভিযোগ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। মাহমুদ এবং আলজাজিরা উভয় এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি