,

কাউন্টার এ্যাটাকে উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাটাকের বদলায় কাউন্টার অ্যাটাক। চট্টগ্রাম টেস্টের শেষদিন সফরকারী ওয়েস্ট ইন্ডিজ যেন এমনই বার্তা দিচ্ছে। রবিবার সকালের কঠিন কন্ডিশন পার করে কোনো উইকেট না হারিয়েই লাঞ্চে গেছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৯৭। তিনটি উইকেটই পড়েছিল চতুর্থ দিন শেষ বিকেলে। জয়ের জন্য তাদের করতে হবে আরও ১৯৮।

এই মাঠে চতুর্থ ইনিংসে ৩১৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। সেখানে বাংলাদেশ ৮ উইকেটে শুধু দ্বিতীয় ইনিংসেই করেছে ২২৩ রান। সঙ্গে আগের ইনিংসে লিড ছিল ১৭১।

গতকাল শেষ বিকেলের তিনটি উইকেটই নেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে শতক হাঁকানোর পাশাপাশি বল হাতে চার উইকেট নেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ শনিবার লিড বড় করতে পারে মুমিনুল-লিটনের দারুণ এক জুটিতে। এদিন এই টেস্টের প্রথম শতরানের জুটি গড়েন তারা। তার আগে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকান অধিনায়ক মুমিনুল।

চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকে পৌঁছানো লিটন সাজঘরে ফেরেন ৬৯ রানে। ১১২ বলে পাঁচটি চারে এই রান করেন তিনি।

শতকের পর মেরে খেলতে থাকা মুমিনুল ১১৫ রানে থামেন। ১৮২ বলের ইনিংসে ১০টি চারের মার ছিল তার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা