শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর পর জম্মু-কাশ্মীরে ইন্টারনেট চালু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দীর্ঘ দেড় বছর পর ইন্টারনেট সেবা চালু হয়েছে।

শুক্রবার স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, পুরো জম্মু-কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল।

শুধু ইন্টারনেট নয় ফোনও বন্ধ করে সে সময় জম্মু-কাশ্মীরকে গোটা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর অঞ্চলটির মোবাইল ফোন সংযোগ, ল্যান্ডফোন ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।

৭২ দিন বন্ধ থাকার পর প্রথমে জম্মু-কাশ্মীরে ল্যান্ডফোন সংযোগ ও পোস্টপেইড মোবাইল সেবা চালু করা হয়।

গত বছরের পয়লা জানুয়ারি এসএমএস পরিষেবা চালু হয়। এর ২৫ দিন পর ২-জি ইন্টারনেট চালু করা হয়েছিল।

১৮ মাস পর ৪জি ইন্টারনেট চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় কনফারেন্সের নেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ