শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা অভ্যুত্থানের পর বদলে গেল মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের নাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল করা হয়েছে।

শনিবার মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের ইস্যু করা এক আদেশে এ কথা বলা হয়েছে। এছাড়া ইউনিয়ন গর্ভমেন্ট অফিসের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল রাখা হয়েছে।

স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল তিন সদস্য বিশিষ্ট একটি প্রেস টিম গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল জ মিনতুন।
গত সোমবার নতুন পার্লামেন্ট অধিবেশনের প্রাক্কালে দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিসহ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি’র সিনিয়র নেতারদের গ্রেপ্তার করা হয়।

এরপর এক বছরের জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইংয়ের ওপর ন্যস্ত করা হয়। এর পর প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ কার্যালয় সম্প্রতি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল গঠন করে।

নবগঠিত স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন ইলেকশন কমিশনও সংস্কার করেছে। দেশটির সামরিক বাহিনী নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছে। এছাড়া জরুরি অবস্থা জারির পর কেবিনেটেও বড় ধরনের রদবদল করা হয়।

এদিকে, এনএলডি পার্টি তাদের সোশ্যাল মিডিয়া পেজে আটক নেতাকর্মীদের মুক্তি, ২০২০ সালের নির্বাচনের ফলাফল মেনে নেয়াসহ নতুন পার্লামেন্টের অধিবেশনের আহ্বান জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ