,

কোয়ারেন্টাইনে যুক্তরাজ্যফেরত আরও ২৮ জন

news-image

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩২টি ফ্লাইটে সর্বমোট পাঁচহাজার ৪৬২ জন যাত্রী আসেন। তাদের মধ্যে যুক্তরাজ্যফেরত নতুন ২৮ জনকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ নিয়ে যুক্তরাজ্য ফেরত কোয়ারেন্টাইনে থাকা যাত্রী সংখ্যা দাঁড়াল হাজার ৩২৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সময়ে আসা যাত্রীদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো ২৮ জন ছাড়া অবশিষ্ট পাঁচ হাজার ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ইকে-৫৮২ ফ্লাইটের পাঁচজন, কিউআর ৬৪০ ফ্লাইটের সাতজন, এসবি-৮০৪ ফ্লাইটের তিনজন, টিকে-৭১২ ফ্লাইটের পাঁচজন, এসবি-৩৫৮০ ফ্লাইটের তিনজন, এলএলএল ফ্লাইটের একজন এবং ইকে ৫৮৪-ফ্লাইটের দুইজনসহ মোট ২৮ জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দমাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি