,

‘র‌্যাঙ্কিংয়ের উন্নতিতে শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ’

rankবাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বুধবার দুপুর আড়াইটায় শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবারে শেষ ম্যাচটি জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ওয়ানডে র‌্যাঙ্কিং এগিয়ে নিতে চায় স্বাগতিকরা। মঙ্গলবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন ঘোষণাই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ রুয়ান কালপাগে। আগের দুই ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের এই ম্যাচে মাঠে নামার সুযোগ থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে কালপাগে বলেছেন, ‘আমাদের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে হবে। তাই এখন সময়টা এক্সপেরিমেন্ট করার নয়। আমি মনে করি, বাংলাদেশের জন্যে আগামীকালকের (বুধবার) ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এভাবে ম্যাচ জিততে পারলেই আমরা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করব।’

ক্রিকেটারদের পারফরম্যান্সে বেজায় খুশি স্পিন বোলিং কোচ। তিনি বলেছেন, ‘ছেলেরা বিশ্বকাপ থেকেই বেশ ভাল করে আসছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় বেশ খুশি আমি। এখন ছেলেরা তৃতীয় ওয়ানডের দিকে তাকিয়ে আছে।’

পাকিস্তানের বিপক্ষে ২টি ম্যাচে পেশাদার ক্রিকেট খেলেছে বাংলাদেশ। কোনো বিভাগেই পাকিস্তানকে দাঁড়াতে দেয়নি তারা। এতে অবাক হয়েছেন কিনা জানতে চাইলে রুয়ান কালপাগে বলেছেন, ‘অবাক হওয়ার কিছু নেই। আমরা বেশ খুশি, যেভাবে এগুচ্ছি।সবাই জানে বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটার আছে এবং আমরা শেষ ৩-৪ বছর ধরে সেভাবেই খেলছি। এখন অনেক ব্যাকআপ ক্রিকেটারও আছে। একজনের পরিবর্তে অন্যজন চলে আসছে। এটাই একটি পূর্ণাঙ্গ দল। তামিম দুটি সেঞ্চুরি হাঁকিয়েছে। আমরা সব ক্রিকেটারের পারফরমেন্সে খুশি।’

বাংলাদেশের ফিল্ডিংয়ে গত ২টি ম্যাচেই অনেক উন্নতি দেখা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘শুধুমাত্র প্রথম দুই ম্যাচেই নয়, আমরা গত ৬ মাস ধরে কঠোর পরিশ্রম করছি। সব সময়ে মাঠে ফিল্ডিং ভাল হবে এমনটা প্রত্যাশা করাও ভুল হবে। কিন্তু ক্রিকেটাররা যখন আত্মবিশ্বাসী থাকে তখন তাদের ফর্মও চলে আসে। আত্মবিশ্বাসী থাকলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ৩ বিভাগই বেশ ভাল করা যায়। এখন দলের আত্মবিশ্বাস বেশ ভাল বলে আমরা ভাল করছি। সামনে আরেকটি একটি ম্যাচ আছে। সেখানেও ভাল করতে হবে।’

বাংলাদেশের স্পিন বোলিং প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বোলিংয়ে আমাদের পেসার ও স্পিনাররা মিলিতভাবে ভাল করছে। দল যখন ভাল করে তখন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভাল করতে হয়। শেষ ম্যাচে তারা বেশ ভাল করেছে। সাকিব ও নাসির ব্যাটসম্যান হিসেবে খেললেও বেশ ভাল বোলিং করছে। এটা দলের জন্যে ইতিবাচক। সাব্বিরও বেশ ভাল করতে পারে। হয়তো সামনে তাকেও দেখতে পাব। সিরিজের একমাত্র টোয়েন্টি২০ ক্রিকেটে আমরা বেশ ভাল করব বলেই মনে করছি।’

পাকিস্তানের সাঈদ আজমলের বোলিং প্রসঙ্গে বাংলাদেশের স্পিন কোচ বলেছেন, ‘শেষ ৩/৪ মাস কিংবা এরও বেশি সময় ধরে আজমল কঠিন সময় পার করেছে। সে নিজেকে পাল্টেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে এখন খেলতে হচ্ছে। টিভি, মিডিয়া সকলের সামনে তাকে প্রমাণ করতে হবে। পূর্বে তার পারফরমেন্স ছিল অসাধারণ। এই মুহূর্তে সে কিছুটা চাপে রয়েছে। প্রথম ম্যাচে সে ৭৪ রান দিয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সে বোলিং ভাল করেছে। এখন তার সময়টা খারাপ গেলেও ভবিষ্যতে সে কেমন করবে তা নির্ভর করবে তার ওপরই।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ