শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করলো মিয়ানমার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের পর এবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে মিয়ানমার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে।

মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দেয়। নরওয়ের কোম্পানি টেলিনর এ তথ্য জানিয়েছে। টেলিনর মিয়ানমারে মোবাইল সেবা প্রদান করে।

সারা বিশ্বে ইন্টারনেট সেবার বিঘ্ন এবং সাটডাউনের বিষয়টি পর্যবেক্ষণ করে নেটব্লকস। তারাও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, মিয়ানমার কর্তৃপক্ষের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ঘটে যায় রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান। এতে দেশটির রাষ্ট্রীয় নেতা অং সান সু চিসহ তার দলের বেশ কয়েকজন নেতা আটক করেছেন। আটক করা হয়েছে দেশটির প্রেসিডেন্টকেও। এরপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে সামরিক সরকার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ