ভারতে কৃষক আন্দোলনে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে জাতিসংঘের আহ্বান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কৃষক আন্দোলনকারী ও সরকারকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর।

শুক্রবার রাতে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনারের কার্যালয় এক টুইটবার্তায় বলা হয়, ‌‘ভারতে এখন যে কৃষক বিক্ষোভ চলছে, তা নিয়ে কর্তৃপক্ষ (সরকার) ও বিক্ষোভকারীদের সর্বোচ্চ সংযম দেখানোর আবেদন করছি। অফলাইন ও অনলাইন – উভয়ভাবেই শান্তিপূর্ণ জমায়েত ও মতপ্রকাশের অধিকারকে রক্ষা করতে হবে। সবার মানবাধিকারের নীতিতে পর্যাপ্ত শ্রদ্ধা বজায় রেখে উপযুক্ত সমাধান বের করা গুরুত্বপূর্ণ।’

জাতিসংঘের এই আহ্বানের বিষয়ে এখনও নয়াদিল্লির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এর আগে কৃষকদের ক্ষোভ প্রশমনের জন্য গত বৃহস্পতিবার আহ্বান জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী