,

সোনারগাঁয়ে বাসচাপায় নিহত ৩

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁও উপজেলার রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুর জেলার কোতোয়ালি থানার শ্যামপুর গ্রামের মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাদঁপুর জেলার মতলব থানার উদমদি গ্রামের নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টায় বোরাক পরিবহনের একটি বাস কাঁচপুর বাসস্ট্যান্ডে যাত্রী উঠাচ্ছিলো। এ সময় হোমনা পরিবহনের একটি বাস পেছন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের