,

পরিবর্তন আসছে কমলাপুরসহ কয়েকটি স্টেশনে

news-image

নিজস্ব প্রতিবেদক : কমলাপুর রেলওয়ে স্টেশন থাকলে নির্মাণাধীন ঢাকা মেট্রোরেলের স্থাপনা আড়ালে পড়ে যাবে। কারণ মেট্রোরেলের শেষ স্টেশন পড়েছে কমলাপুর স্টেশনের ঠিক সামনে। মেট্রোরেলের পথ (রুট) পরিবর্তিত হবে নাকি কমলাপুর স্টেশন সরানো হবে, এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কমলাপুর স্টেশন সরানোর প্রস্তাব বাস্তবায়ন হয়েছে। মেট্রোরেলের জন্য ঐতিহ্যবাহী কমলাপুর রেল স্টেশন ভেঙে ফেলা হবে। কমলাপুর স্টেশনসহ আরও দুটি স্টেশনের উন্নয়ন কাজ করবে বাংলাদেশ রেলওয়ে।

এই হাব বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জাপানের কাজিমা করপোরেশনের নকশায় কমলাপুর রেলস্টেশনকে বর্তমান অবস্থান থেকে ১৩০ মিটার উত্তরে সরিয়ে নেওয়ার প্রস্তাব রাখা হয়। একই সঙ্গে মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ব্যাখ্যায় উল্লেখ করে, মেট্রোরেলের দিক পরিবর্তন করলে দু–তিন কিলোমিটার পথ বেড়ে যাবে। তাই মেট্রোরেলের দিক পরিবর্তন না করে কমলাপুর রেলস্টেশন সরানো ভালো হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন সরিয়ে নতুন করে নির্মাণে পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে কমলাপুর স্টেশন সরানোর প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কমলাপুর রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব করার পরিকল্পনা চলছে। একই সঙ্গে বিমানবন্দর স্টেশনেও মাল্টিমোডাল হাব করা হবে। আর তেজগাঁও স্টেশন বিজনেস হাব হিসেবে তৈরি হবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা