,

ভালো আছেন সু চি

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি গৃহবন্দি অবস্থায় তার শারীরিক অবস্থা ভালো আছে। শুক্রবার নিজ দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিরর প্রেস কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিনই সু চি ও দেশের প্রেসিডেন্ট উইন মিন্তকে আটক করে সামরিক বাহিনী।

বুধবার সু চির ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদের দুইজনকেই ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়।

এদিকে শুক্রবার সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।

প্রেস কর্মকর্তা কি তোয়ে তার ফেসবুক পেজে জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি স্টেট কাউন্সিলর ড অং সান সু চির শারীরিক অবস্থা ভালো আছে। আমি যতদূর জানি তিনি গৃহবন্দি আছেন।’

অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে সু চির অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

অন্যদিকে মিয়ানমারে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। এদিন ইয়াঙ্গুনের দাগন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষক ও শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উইন উইন মাও বলেন, ‘একজন নাগরিক হিসেবে আমরা এই সামরিক অভ্যুত্থান মেনে নিতে পারি না।’ শিক্ষকদের পাশাপাশি রাজধানী নেপিডোয় বিক্ষোভ করেছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি