,

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএলের নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। কোনো দল সাকিবকে পেতে চাইলে কমপক্ষে ২ কোটি রুপি দিতে হবে।

সাকিবসহ মোট ১১ ক্রিকেটার আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায়।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় ১ বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সব ধরনের ক্রিকেটেই নিষিদ্ধ হওয়ায় ২০২০ আইপিএলেও খেলা হয়নি এই বাঁহাতির।

১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আসছে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। মোট ১০৯৭ জন ক্রিকেটার নাম তুলেছেন নিলামের জন্য। এর মধ্যে ৮১৪ খেলোয়াড় ভারতীয়, ২৮৩ জন বিদেশি।

তবে সব দল মিলে মোট ফাঁকা রয়েছে মাত্র ৬১টি জায়গা। ভারতীয় ক্রিকেটারদের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ ক্রিকেটার নিলামে নাম তুলেছেন। সাকিবসহ বাংলাদেশ থেকে নিলামে নাম তুলেছেন মোট ৫ ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের