,

২৫৯ রানে শেষ উইন্ডিজ ইনিংস

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দেড়শ না পেরোতেই পাঁচ উইকেট হারানোর পরও ফলোঅন এড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তবে খেই ধরে রাখতে পারেনি সফরকারীরা। ২৫৯ রানে অলআউট হয়েছে উইন্ডিজ দল। প্রথম ইনিংসে ১৭১ রানের বিশাল লিড নিয়েছে বাংলাদেশ। মিরাজ নিয়েছেন ৪ উইকেট।

এর আগে ১৫৪ রানে ৫ উইকেট খোয়ানোর পর বিপাকেই পড়েছিল উইন্ডিজরা। কিন্তু ষষ্ঠ উইকেটের দৃঢ় পার্টনারশিপে এই বাধা বেশ সহজেই পার হয়ে যারা তারা।

লাঞ্চের পরের সেশনে জারমাইন ব্ল্যাকউড এবং জশুয়া ডি সিলভার দৃঢ় পার্টনারশিপ অনেকটা দুর্ভেদ্যই মনে হচ্ছিল। কিন্তু পরপর দুই ওভারে এই দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাইম এবং মিরাজ। ক্রিজ ছাড়ার আগে ব্ল্যাকউডের সংগ্রহ ৬৮ এবং জশুয়ার সংগ্রহ ৪২।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেট ২৫৩ রান। ক্রিজে এখন দুজনই নতুন ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ, মিরাজ ও নাইম। অপর উইকেটটি নিয়েছেন তাইজুল ইসলাম।

এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ও কাইল মেয়ার্স কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করছিল বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু সেটাও বেশিক্ষণ টিকেনি। উউন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি ৭৬ রান করেন ব্র্যাথওয়েট।

এর আগে মেহেদি হাসান মিরাজের ১০৩ ও সাকিবের ৬৮ রানের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করে টাইগাররা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের