শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবকে সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিলেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর ফলে গত ছয় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা বন্ধ হয়ে যাচ্ছে।

বাইডেন বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে এ ঘোষণা দেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি উল্টে দিয়ে বাইডেন ঘোষণা করেন, “এই যুদ্ধের ইতি টানতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি।”

অবশ্য সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে। দেশটির জনপ্রিয় হুথি আন্দোলনকে দমন করে সৌদি আরবের সমর্থনপুষ্ট সাবেক সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ আগ্রাসন শুরু করে রিয়াদ। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।

জো বাইডেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, “আপনারা বিশ্ববাসীকে জানিয়ে দিন আমেরিকা কূটনীতির টেবিলে ফিরে এসেছে।”

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ