শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান : অবশেষে বিবৃতি দিল জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ জানাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সেইসঙ্গে দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টের অবিলম্বে মুক্তির দাবি করেছে জাতিসংঘ।

এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংস্থাটির নিজস্ব সংবাদমাধ্যম ‘ইউএন নিউজে’ বিষয়টি নিশ্চিত করা হয়।

একদিন আগে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে জাতিসংঘকে বাধা দেয় দেশটির ঘনিষ্ঠ বন্ধু চীন। এ বিষয়ে দেশটি অবস্থান পরিবর্তন করলে এ বিবৃতি আসল নিরাপত্তা পরিষদ থেকে।

সকল বন্দিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় বিবৃতিটিতে। সেইসঙ্গে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে সমুন্নত রাখা, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার প্রতি জোর দেওয়া হয়।

বিবৃতিতে মিয়ানমারের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নিরাপত্তা পরিষদের সদস্যরা।

রাখাইন অঙ্গরাজ্যের সংকট সমাধান, বাস্তুচ্যুতদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করা হয়। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দ উহ্য রাখা হয়।

এছাড়া দেশটির নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা নিয়েও উদ্বেগ জানায় নিরাপত্তা পরিষদ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ