,

সু চিকে ছাড়াই শপথ নিয়েছেন ৭০ এমপি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক হয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ত। বুধবার তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ দায়ের করে পুলিশ। কাউন্সিলর ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে অভ্যুত্থান ঘটিয়ে জান্তা পার্লামেন্ট বাতিল করলেও বৃহস্পতিবার সু চির দল এনএলডির ৭০ জন সদস্য শপথ নিয়েছেন।

নেপিদোতে পার্লামেন্ট কমপ্লেক্সের একটি ভবনে তারা শপথ নেন। পুনর্নির্বাচিত এনএলডি এমপি দাউ ফিউ ফিউ থিন বলেন, ‘শপথের স্থান গুরুত্বপূর্ণ নয়। এমপিরা অংশ নিয়েছেন এটাই শপথ। এটাই পার্লামেন্টের আহ্বান।

জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। নেপিদো ছেড়ে যাওয়া এমপিরাও দ্রুত শপথ নেবেন।’ ধীরে ধীরে সামরিক জান্তার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। আগের মতো এবার শাসন করা সেনাবাহিনীর জন্য সহজ নাও হতে পারে।

সূত্র: ইরাবতি, এএফপি ও দ্য হিন্দু

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা