,

অপহরণের পর মুক্তিপণ না পেলেই হত্যা করেন তারা

news-image

অনলাইন ডেস্ক : অপহরণ করে মুক্তিপণ দাবি, না পেলে অপহৃতকে হত্যা করা হয়। এমন তথ্যই দিয়েছেন অপহরণকারী চক্রের গ্রেফতারকৃত ৬ সদস্য।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেফতার করেছে। এই চক্রটি গত একমাসে এমন ১৭টি অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সালনা পলাশটেক এলাকার আব্দুল নবীর ছেলে মিল্টন মাসুম (৩৫) ও তার স্ত্রী মোছা. খালেদা আক্তার (৩৬), সাতক্ষীরা দেবহাটা খেজুরবাড়ীয়া এলাকার ওজিহারের ছেলে মো. শাহিন আল (৩৬), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জানের চালা এলাকার আব্দুল সবুরের ছেলে মামুন হোসেন (২৮), শেরপুর জেলা ও থানার দোপাঘাটের মো. চাঁন মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (৩৬), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রাজাপুর এলাকার মৃত কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান চৌধুরী (৪৫)।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম।

তিনি জানান, গত জানুয়ারি মাসে গাজীপুর, ঢাকা, শেরপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় তারা ১৭টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। কৌশলে শিশু-কিশোরদের বাবার বন্ধু পরিচয়ে, বা বাবা-মায়ের সড়ক দুর্ঘটনার কথা বলে শিশুদের তুলে নিয়ে যায়।

সর্বশেষ গত ২৩ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার জাঝর বিশ্বরোড থেকে অপহরণ করা হয় টঙ্গীর শফি উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তানভীর হোসেন সিয়ামকে (১৫)। এ ঘটনায় ২৪ জানুয়ারি গাছা থানায় একটি মামলা দায়ের করেন সিয়ামের বাবা আব্দুল জলিল।

পরে ২৫ জানুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (দক্ষিণ)-এর একটি দল অভিযান চালিয়ে নগরীর ধান গবেষণা ইন্সটিটিউটের দক্ষিণ পাশের সড়ক থেকে ভিকটিমকে উদ্ধার করে। পরে বুধবার রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের নামে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় অপহরণ, খুন, মাদক, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা