শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে এবার রেড এলার্ট জারি

news-image

বাগেরহাট সংবাদদাতা : বাঘ, হরিণসহ বন্যপ্রাণি হত্যা আর পাচাররোধে সুন্দরবনজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে সুন্দরবন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন অধিদপ্তরের নির্দেশে সুন্দরবন জুড়ে রেড এলার্ট কার্যকরে ম্যানগ্রেভ এই বন বিভাগের সকল স্টেশন, ক্যাম্প ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি সুন্দরবনে বাঘ ও হরিণসহ বন্যপ্রাণি নিধন এবং পাচার বেড়ে যাওয়ায় এ রেড এলার্ট জারি করা হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নিদের্শনা দেয়া হয়েছে বনরক্ষীদের। এছাড়া বনের অভ্যন্তরে টহলও জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। বনে ছোট ডিঙ্গি নৌকা চলাচলের উপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সকল ধরণের পাস-পারমিটও বন্ধের ঘোষণা দিয়েছে বনবিভাগ। পাস-পারমিট নিয়ে যে সকল জেলে-বাওয়ালীসহ বনজীবীরা বনের অভ্যন্তরের অবস্থান করছেন তাদের বেরিয়ে আসার জন্য এরইমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে সুন্দরবনের বাঘের ও হরিণে চামড়াসহ বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যারা। গত ২০ জানুয়ারি বাগেরহাটের শরণখোলা থেকে একটি বাঘের চামড়াসহ এক পাচারকারীকে আটক করে সুন্দরবন বিভাগ ও র‌্যাব-৮। এরপর গত ২২ জানুয়ারি আবারও বাগেরহাটের শরণখোলা থেকে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করে ডিবি পুলিশ। গত ২৫ জানুয়ারি খুলনার দাকোপ উপজেলার পানখালী খেয়াঘাট এলাকা থেকে ১১ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে পুলিশ।

৩১ জানুয়ারি বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকা থেকে ৪৭ কেজি হরিণের মাংসসহ তিনজনকে কোস্ট গার্ড এবং ২ ফেব্রুয়ারি বাগেরহাটের রামপাল থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারীদের আটক করে ডিবি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ