,

করোনার ভ্যাকসিন কার্যক্রমে আপ্যায়ন ব্যয় ৯০ কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে আপ্যায়ন ব্যয় হিসেবে প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার স্বাস্থ্য বিভাগের সচিবকে পাঠানো অর্থ বিভাগের এক চিঠিতে বরাদ্দের এ বিষয়টি জানানো হয়।

অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-১) এর যুগ্মসচিব ড. মোহাস্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের প্রক্ষিতে কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ সংশ্লিষ্ট ‘আপ্যায়ন ব্যয়’ বাবদ ৮৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা চলতি অর্থবছরের অর্থ বিভাগের বাজেটে ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা তহবিল’ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনূকুলে আপ্যায়ন ব্যয় কোডে বরাদ্দ দিতে সম্মতি দেওয়া হলো।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রস্তাবে আপ্যায়ন ব্যয়ের জন্য ৮৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা এবং প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের জন্য ১৪ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করে। তবে প্রচার ও বিজ্ঞাপন খাতে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। অর্থ বিভাগ তাদের চিঠিতে প্রচার ও বিজ্ঞাপনের ব্যয় স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব বাজেট থেকে ব্যয় করার জন্য অনুরোধ জানিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিন নিতে ভারতীয় উৎপাদক সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছরের ৫ নভেম্বর চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট।

ভ্যাকসিনের জন্য স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) ১ হাজার ৫৮৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করে। এর আগে ভ্যাকসিন কিনতে প্রস্তাবিত খরচের প্রথম ধাপে ৭৩৫ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ৭১৯ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি