,

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

news-image

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেতরে থাকা গাড়ির চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের পাগলায় নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম আব্দুল জলিল।

প্রত্যক্ষদর্শী ও নারায়ণগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রাইভেটকার নিয়ে যাওয়ার সময় পাগলায় নন্দলালপুর রেললাইনে উঠে গেলে ঢাকাগামী চলন্ত ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হয়নি বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি