,

ট্রেনের ধাক্কায় লণ্ডভণ্ড প্রাইভেটকার

news-image

নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে এতে কেউ মারা যায়নি। গাড়ির ভেতরে থাকা চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের পাগলা নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম আব্দুল জলিল (২৮)।

প্রত্যক্ষদর্শী ও নারায়ণগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-ঢ ১১-৯১১১) যাওয়ার সময় ফতুল্লার পাগলা নন্দলালপুর রেল লাইনে উঠে যায়। এ সময় ঢাকাগামী চলন্ত ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হননি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন যুগান্তরকে বলেন, রেলক্রসিংটি ছিল অবৈধ। এ বিষয়ে আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ওই স্থানটি খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পাগলা এলাকায় যাতায়াতে নন্দলালপুর ওই অবৈধ রেল ক্রসিংটি ব্যবহৃত হয়। এ ক্রসিংটি বন্ধ করে দিলেও ব্যবসায়ীসহ জনসাধারণের দুর্ভোগ বাড়বে আর চালু রাখলে এখানে একজন গেটম্যান নিয়োগ দিতে হবে। আর নয়তো হতাহতের ঘটনা ঘটতেই থাকবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের