৩৫ লাখ মানুষকে প্রথম ধাপে টিকা দেওয়া হবে : স্বাস্থ্যসচিব

news-image

নিউজ ডেস্ক : সরকার টিকাদান পরিকল্পনায় কিছু পরিবর্তন আনার কথা ভাবছে। এ পর্যন্ত যে পরিমাণ টিকা পাওয়া গেছে, তার ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এ কথা বলেছেন।

সরকারের হাতে এখনো ৭০ লাখ টিকা আছে। আগের পরিকল্পনা ছিল এ মাসে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। কিন্তু হঠাৎ এ সংখ্যা ৩৫ লাখে নেমে এল। কারণ জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেন, ‘আমরা যে টিকা পেয়েছি, তার ব্যবহার নিশ্চিত করতে চাই। আমরা ৩৫ লাখ মানুষের টিকা দেওয়া নিশ্চিত করতে চাই। এরপর আরও টিকা এলে সেভাবে মানুষকে দেওয়া হবে।’

এদিকে করোনার টিকার নিবন্ধন সহজ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে টিকা পেতে প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। যাঁদের জাতীয় পরিচয়পত্র আগে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে, তাঁদেরও নিবন্ধন নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ৫৫ বছরের বেশি বয়সী সব নাগরিক নিবন্ধন করতে পারবেন। সে ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। এর কম বয়সী ব্যক্তিদের মধ্যে যাঁরা অগ্রাধিকার তালিকায় রয়েছেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে পারছেন না, তাঁদের প্রাতিষ্ঠানিকভাবে ই-মেইল করে জাতীয় পরিচয়পত্রের নম্বর পাঠাতে হবে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। গত ১০ ডিসেম্বর থেকে নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কম। চলতি বছরের অধিকাংশ দিন এক হাজারের কম রোগী শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী