,

বিয়ে করা কি কোন অপরাধ?

news-image

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় ছবি। কিছুদিন আগে তিনি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ এবং রাজু আলীম ও মাসুমা তানির ‘ভালোবাসার প্রজাপতি’ ছবির কাজ।

সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে এক প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে বিয়ে করেছেন পপি। এর মধ্যে তার মুঠোফোনও ছিল বন্ধ। ফলে গুঞ্জনের ডালপালা ছেয়ে যায় শোবিজ পাড়ায়।

এমন খবরে চটেছেন চিত্রনায়িকা পপি। তার ভাষ্য, ‘যার যখন যা মনে চায় তাই ছেপে দিচ্ছে। কারও নিউজ করার আগে, তার সঙ্গে কথা না বলেই যাচ্ছে তাই দিয়ে নিউজ করছে। এটা কেমন কথা। একজন মানুষের ফোন বন্ধ, তার তো অন্য কোনো সমস্যাও থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী যখন না খেয়ে থাকে কই তখন তো তার পাশে কেউ এভাবে এগিয়ে আসে না, আজ যেভাবে আগ্রহ নিয়ে শিল্পীদের বিয়ে-বিচ্ছেদের খবর ছাপানো হয়। শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে যেভাবে আগ্রহ দেখানো হয়, তাদের দুঃসময়ে তো তাদেরকে পাওয়া যায় না। কিছুসংখ্যক লোক শিল্পীদের এভাবে বিক্রি করেই খায়।’

গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে পপি বলেন, ‘বিয়ে করা কি কোনো অপরাধ? কিন্তু না জেনে যার-তার সঙ্গে বিয়ে দেওয়া তো অপরাধ! এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ। আমি তাই করবো।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের