,

মেঘনায় সরকারি ১৫৯ টন চাল নিয়ে ট্রলারডুবি

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়ার নলচিরা নৌপুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ জানান, সকাল ৬টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ টন সরকারি চাল নিয়ে ‘আল্লাহর দান’ ট্রলারটি হাতিয়ার নলচিরাঘাটে যাচ্ছিল।

ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন মাঝিমাল্লাও নদীতে ডুবে যান। পরে সাঁতরে তারা তীরে উঠতে সক্ষম হন।

খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশের একটি দল গেছে বলে জানান তিনি।

সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের