শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিভিউ না নেওয়া নিয়ে যা বললেন সাদমান

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশের পক্ষে ফিফটির দেখা পাওয়া একমাত্র ব্যাটসম্যান সাদমান ইসলাম। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমেই দিনের নায়ক তিনি। তবে এই ব্যাটারের ইনিংস বড় হতে পারত আরো।

ব্যক্তিগত ৫৯ রানে জোমেল ওয়ারিকেনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাদমান। কিন্তু পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি চলে যাচ্ছিল লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে।

আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নেওয়ার সুযোগ ছিল। তিন-তিনটি অক্ষত রিভিউ থাকতেও চুপ ছিলেন সামদান। ননস্ট্রাইকে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমও তাকে উৎসাহিত করেননি।

মুশফিকের সঙ্গে খানিকক্ষণ কথা বলে রিভিউ না নিয়েই ড্রেসিং রুমে ফিরে যান সাদমান। দিনের সবচেয়ে আলোচিত ঘটনা বলতে হবে এটিকেই। টাইগারদের সবচেয়ে বড় আক্ষেপের বিষয়ও বোধ হয় এটিই।

ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিভিউ না নেওয়া প্রসঙ্গে সাদমান বলেন, ‘রিভিউ অবশ্যই নেওয়া উচিত ছিল। তবে আমার কাছে মনে হচ্ছিল, ইন-লাইন ছিল। উইকেটে হিট করবে। এ জন্য রিভিউ নিইনি।’

ড্রেসিং রুমে ফিরে যখন দেখলেন বলটি স্টাম্প মিস করছিল, তখন নিশ্চয়ই আক্ষেপে পুড়েছেন? এমন প্রশ্নে সাদমানের উত্তর, ‘হতাশ তো বটেই। তবে এটা ম্যাচেরই অংশ, মেনে নিতে হবে।’

৫ উইকেটে ২৪২ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। সাকিবের সঙ্গে উইকেটে আছেন লিটন দাস। ৩৪ রানে অপরাজিত লিটন, সাকিব ব্যাট করছেন ৩৯ রানে।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া