,

গান শোনাবে শাওমি স্মার্ট চশমা!

news-image

অনলাইন ডেস্ক : প্রযুক্তি জগতে যুক্ত হচ্ছে নিত্য নতুন সব পণ্য। এবার এমন এক স্মার্ট চশমা আনছে চীনা প্রযুক্তি কোম্পানি শাওমি, যাতে শোনা যাবে গান। ফলে প্রয়োজন হবে না কোনো হেডফোন।

জি মেইল জানায়, ইতিমধ্যে স্মার্ট চশমা তৈরির কাজ শুরু করেছে অ্যাপল, স্যামসাং, অপো এবং ভুজিক্সের মতো টেক জায়ান্টরা। এখন শাওমিও আনতে যাচ্ছে স্মার্ট চশমা।

স্মার্ট গ্লাসে মূলত আগমেন্টেড রিয়েলিটি বা এআর প্রযুক্তি থাকে। ভার্চুয়াল তথ্য দেবে এই চশমা। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে।

ফোনের নোটিফিকেশনও চশমায় দেখা যাবে। থাকবে নেভিগেশন। এ ছাড়া হেডফোন ছাড়াই শোনা যাবে গান।

শাওমি তাদের তাদের স্মার্ট চশমায় ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও অস্থিরতায় ভোগা ব্যক্তিদের চিকিৎসাও সম্ভব হবে।

সাউন্ড ও ভিজুয়াল, দুই রকম সিগন্যাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে। এর আগে এমআই এয়ার চার্জের ব্যাপারে জানিয়েছিল চীনা কোম্পানিটি। এটির মাধ্যমে কেবল বা ওয়ারলেস চার্জিং ছাড়া যে কোনও ডিভাইস চার্জ করা যাবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের