শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শতক পার করলো টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : ঠিক এক বছর পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলো টাইগাররা। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৯ রান। ব্যাটিং করছেন সাদমান-মুমিনুল। সাদমান অপরাজিত রয়েছেন ৪৬ রানে। মুমিনুল ২৪ রানে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামেন তামিম-সাদমান। শুরুতেই তামিম ইকবালের (৯) উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে বোল্ড হয়ে ফিরেন বাঁহাতি ওপেনার। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত।

শুরুর সেই ধক্কা সামলে বড় সংগ্রহের পথে যাচ্ছিল সাদমান-শান্ত জুটি। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়েনে ফেরেন শান্ত। আউট হওয়ার আগে করেন ২৫ রান। এরপর ক্রিজে আসেন টাইগার কাপ্তান মুমিনুল হক।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১টি উইকেট নিয়েছেন কেমার রোচ।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া