,

অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করলেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসন বিষয়ক ৩টি নির্বাহী আদেশে সই করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতেই এই আদেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে আদেশগুলোয় সই করেন বাইডেন। এরপর বলেন, অভিবাসন ইস্যুতে তিনি নতুন কোনও আইন করেননি। আগে যে আইনের চর্চা ছিল; সেটাই ফিরিয়ে আনছে তার সরকার। দেশের সুরক্ষা এবং শৃঙ্খলা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে এসব। এর ফলে, অনুপ্রবেশকারী পরিবার ফিরে পাবে তাদের শিশুদের।

ট্রাম্প শাসনামলে, জোরপূর্বক অভিভাবকদের কাছ থেকে আলাদা ক্যাম্পে রাখা হতো সন্তানদের।
এছাড়া, রাজনৈতিক আশ্রয়প্রার্থী এবং মেক্সিকো সীমান্তে অপেক্ষারত অভিবাসীদের বিষয়ে শুনানির জন্য অভিবাসন আদালতের প্রতি নির্দেশও দেন বাইডেন।

বাইডেন বলেন, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি তা বাস্তবায়ন করব। সীমান্ত সুরক্ষা এবং মুসলিম দেশ থেকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে দেশে সুষ্ঠু, সুশৃঙ্খল এবং মানবিক অভিবাসন আইন ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে এ ৩টি নির্বাহী আদেশ। সূত্র: বিবিসি, সিএনএন, এনবিসি

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি