পাসপোর্ট নবায়ন ইস্যুতে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় প্রবাসীদের এক লাখ ১০ হাজার পাসপোর্ট নবায়নের বিষয়টি শেষ করে এনেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শিগগিরই দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে পাসপোর্টগুলো বিতরণের ঘোষণা দেয়া হবে। তাই নিজেদের পেইজের সঙ্গে সংযুক্ত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী সকল বাংলাদেশিদের জানানো যাচ্ছে- মালয়েশিয়ায় বর্তমানে বৈধকরণ কর্মসূচী `রিক্যালিব্রেশন’ চলমান থাকার প্রেক্ষাপটে পাসপোর্ট নবায়নের (রি-ইস্যু) জন্য গত ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ডাকযোগে পাওয়া প্রায় এক লাখ দশ হাজার আবেদন দূতাবাস কর্তৃক গ্রহণ করেছে। ওই পাসপোর্টের আবেদন রি-ইস্যুর জন্য সাভারে এনরোলমেন্ট কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে।

আরও বলা হয়, বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুর মাত্র তিন মাসের মধ্যে এই বিপুল সংখ্যক আবেদনের প্রক্রিয়াকরণ শেষ করছে। যা বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাসের যে কোন সময়ের তুলনায় সর্বোচ্চ। করোনা মহামারি পরিস্থিতিতেও দূতাবাসের সীমিত জনবল ও লজিস্টিক নিয়ে রাতদিন একটানা অক্লান্ত পরিশ্রমের ফলে এ কাজ শেষ করা সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, এই সকল পাসপোর্ট ঢাকা থেকে দ্রুত এনে বিতরণ করার জন্য দূতাবাস যথাযথ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে প্রবাসীরা যাতে দালাল চক্রের প্ররোচনায় প্রতারিত না হয়, সে জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। পাসপোর্ট হাতে পাওয়ার জন্য দূতাবাসের ফেসবুক পেইজের সঙ্গে সংযুক্ত থেকে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী