,

মিয়ানমারের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক অনিশ্চিত

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বৃহস্পতিবার মিয়ানমারের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব বলেন, আমাদের প্রেফারেন্স ছিল ওইদিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিকেল ইস্যু থাকতেও পারে, যেহেতু একটা পরিবর্তন হয়েও গেছে তাদের। তারপরও দ্রুততম সময়ে এ মিটিংটি করে আর বাকি যে রোডম্যাপ যেটা আমরা করেছিলাম মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে সেটাই যাতে বলবৎ থাকে সেটাও আমরা চাইনিজদের (চীন) বলেছিলাম। নতুন সরকারের সঙ্গে ঢাকার এখনো কোনো যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সেখানে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সেখানে চলাচলে বিধিনিষেধ আছে। টেলিফোন বা ইন্টারনেটেও বিধিনিষেধ আছে। তবে সেখান থেকে আমরা ই-মেইল পেয়েছি।

তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। তবে আমরা চাইব, রোহিঙ্গা ইস্যুও যেন সেখানে আলোচনা হয়।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে মিয়ানমারের গণতন্ত্রের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটিও আলোচনার প্রত্যাশা বাংলাদেশের বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি