শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেই শৈত্যপ্রবাহ, সম্ভাবনা শিলাবৃষ্টির

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের প্রথম সপ্তাহ শেষে বর্তমানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কেটে গেলে শীতের এ মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে এসব পাওয়া গেছে।

প্রতি মাসের শুরুতেই মাসব্যাপী আবহাওয়া পর্যালোচনা করে পূর্বাভাস তৈরি করা হয়। ফেব্রুয়ারি মাসের পূর্বাভাস জানতে আবহাওয়া অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গত মাসের আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ৯৭ দশমিক সাত শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন জানান, ফেব্রুয়ারি মাসে নদনদীর স্বাভাবিক প্রবাহ থাকবে। এছাড়া শেষ দিকে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরও আবহাওয়া পরিবর্তনের বিষয়। তাই যেকোনো কিছু পরিবর্তন হতে পারে।

ফেব্রুয়ারি মাসের পর্যালোচনায় বলা হয়েছে, দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত বলতে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা করে এ পরিমাপ করা হয়। যেমন ঢাকায় ৩১, ময়মনসিংহ ২২, চট্টগ্রামে ২৪, সিলেটে ৩৪, রাজশাহী ১৮, রংপুরে ১০, খুলনা ৩৩ এবং বরিশালে ২৭ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত বলা হয়ে থাকে।

এদিকে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ছয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ