ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দুদকের অভিযান, টিকেটসহ কালোবাজারি আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজিরি ধরতে অভিযান চালিয়েছে দূর্ণীতি দমন কমিশন (দুদক) সদস্যরা। সোমবার বিকেলে দুদকের কুমিল্লা অঞ্চলের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শরীফ উদ্দিন হেলালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫ টি টিকেটসহ কালোবাজারি শামীম মিয়া (২৫) নামের এক টিকেট কালোবাজারিকে আটক করে । আটক শামীম মিয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার মুসলিম মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, বিকেলে দুদকের একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।  টিকেট কালোবাজারিকে ১৫টিসহ আটক করা হয়। টিকেট গুলো ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী